Wednesday, October 7

পাকিস্তানের ইসলামাবাদে জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার পরবর্তী শুনানিতে ইমরান খানকে সরাসরি আদালতে হাজির করতে হবে। তা সম্ভব না হলে ভিডিও লিংকের মাধ্যমে তাঁকে শুনানিতে যুক্ত করতে হবে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে হামলার অভিযোগ

২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইমরান খান ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে গেলে তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও হাঙ্গামার ঘটনা ঘটে। এ সময় তাঁর সমর্থকেরা নিরাপত্তা গেট ভেঙে কমপ্লেক্সে প্রবেশ এবং ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার পর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

কয়েকজনকে পলাতক ঘোষণা

সোমবারের শুনানিতে মামলায় হাজির না হওয়ায় ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে তাঁদের সম্পত্তির বিবরণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী ও পিটিআই নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 2 = 7