Saturday, April 18

মো:সুমন হাসান বাপ্পি,স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরাই দিঘি সংরক্ষণ, সংস্কার এবং এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এ রিটে দিঘিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দ্রুত সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বলা হয়, বহু বছর ধরে অবহেলায় থাকা এ দিঘিটি এলাকার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। যথাযথ উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে এ ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিট পিটিশনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মেহেদী হাসান। তিনি বলেন, “রামরাই দিঘি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এটিকে সংরক্ষণ করে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এবং এলাকার ঐতিহাসিক স্থাপনা গুলোর মধ্যে বর্তমানে কাজ চলমান রয়েছে (১) টংকনাথের রাজবাড়ী, আরেকদিকে (২) হরিপুর রাজবাড়ি, অন্যদিকে (৩) জগদল জমিদার বাড়ী, এরপর এবার হবে (৪) রামরাই দিঘী।। সামনে রামরাই দিঘী নিয়ে পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে চমক থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave A Reply


Math Captcha
51 + = 56