Saturday, April 18

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের ভেতরে ইসলামবিদ্বেষী স্লোগান ও উসকানিমূলক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার (৩১ মার্চ) আরসিডিই স্টেডিয়াম-এ স্পেন ও মিশর-এর প্রীতি ম্যাচ চলাকালে গ্যালারির একাংশ থেকে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে এ ধরনের আচরণকে ‘অসহনশীল’ ও ‘অজ্ঞতা’ হিসেবে অভিহিত করেন।

গোলশূন্য ড্র হওয়া ম্যাচটির বাইরের এই ঘটনা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, প্রথমার্ধ থেকেই গ্যালারির একটি অংশ থেকে ইসলামবিদ্বেষী গান ও স্লোগান শোনা যায়। বিশেষ করে মিশরের জাতীয় সংগীতের সময় শিস দেওয়া এবং খেলোয়াড়রা গোল উদ্‌যাপনে সেজদা দিলে কটূক্তি করা হয়। বিরতির সময় স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা প্রচার করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামাল লিখেছেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ… একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, ফুটবল উপভোগ ও সমর্থনের জায়গা—ধর্ম বা পরিচয় নিয়ে বিদ্রূপের জায়গা নয়।

Leave A Reply


Math Captcha
38 − = 35