Saturday, April 18

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইএফএল কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি আর্সেনাল-কে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। তরুণ মিডফিল্ডার নিকো ও’রেইলির জোড়া গোলই নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দলের জয়।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। কাই হাভার্টজ ও বুকায়ো সাকার সুযোগগুলো দারুণভাবে রক্ষা করেন সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। কিন্তু গোলের দেখা না পেয়ে প্রথমার্ধ শেষ হয় সমতা নিয়ে।

বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৬০ মিনিটে গোলরক্ষক কেপা আরিজাবালাগার ভুলে রায়ান চেরকির ক্রস থেকে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন ও’রেইলি। চার মিনিটের ব্যবধানে ম্যাথিউস নুনেসের ক্রস থেকে আবারও হেডে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন এই ২১ বছর বয়সী ফুটবলার।

দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল মরিয়া হলেও রিকার্দো কালাফিওরি ও গ্যাব্রিয়েল জেসুসের শট পোস্টে লেগে ফিরে আসায় গোল শোধ করতে পারেনি।

এই জয়ের মাধ্যমে মৌসুমে আরেকটি ট্রফি ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি, আর আর্সেনালের বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

Leave A Reply


Math Captcha
76 − 75 =