Saturday, April 18

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) আনুষ্ঠানিক এক অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফিটি সবার সামনে তুলে ধরা হয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজকে সামনে রেখে উভয় দলই ভালো ফলের প্রত্যাশা করছে। স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, “এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটি ম্যাচ ও প্রতিটি সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

বুধবার (১১ মার্চ) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।

Leave A Reply


Math Captcha
16 + = 21