Saturday, April 18

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল; তখন চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার সেই ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা।

এই আসরে বাংলাদেশ ৩টি ম্যাচের সবকটিতে জয় অর্জন করে সেমিফাইনালে উঠেছে এবং সেমিতে পাকিস্তানকে হারিয়েছে। অপর দিকে, ভারত ফাইনালে পৌঁছেছে শ্রীলঙ্কা ‘এ’ দলের ওপর জয়ী হয়ে।

বাংলাদেশ ‘এ’ একাদশ: ইশমা তানজিম, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা তৃষ্ণা।

ভারত ‘এ’ একাদশ: নন্দিনী কাশ্যপ, ভ্রিন্দা দিনেশ, আনুষ্কা শর্মা, তেজাল হাসাবনিস, রাধা যাদব (অধিনায়ক), মমতা মদিওয়ালা, মিনু মানি, তানুজা কানওয়ার, সোনিয়া মেন্দিয়া, প্রেমা রাওয়াত, সাইমা ঠাকুর।

Leave A Reply


Math Captcha
59 + = 60