Saturday, April 18

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে ভারতের কাছে হেরে শিরোপা থেকে ছিটকে গেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের দল দাপুটে ফুটবল খেলেছিল। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করেন তারা, আর জালে কোনো গোল হজম হয়নি। এমনকি গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারানো হয়েছিল।

তবে ফাইনালে শনিবার (৭ ফেব্রুয়ারি) খেলা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে যায়নি। ম্যাচের ৪২ মিনিটে রক্ষণের ভুলে ভারতীয় অধিনায়ক ফাঁকা বক্সে সহজ গোল করেন। দ্বিতীয়ার্ধে বিতর্কিত রেফারির সিদ্ধান্তে বাংলাদেশ আরও পিছিয়ে পড়ে।

৬৮ মিনিটে গোলরক্ষক ইয়ারজানের ভুলে ভারতীয় খেলোয়াড় পার্ল ফার্নান্দেজ সহজেই ফাঁকা জালে গোল করেন। ম্যাচের ৮৩ মিনিটে অন্বিতা রঘুরামন শেষ গোলটি করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দেখিয়েছে, কিন্তু ফাইনালে আক্ষেপের গল্প লেখা হলো।

Leave A Reply


Math Captcha
8 + 2 =