Saturday, April 18

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান সরকার।

পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সরকার স্পষ্ট করে জানিয়েছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে না।’

তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি পাকিস্তান সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

Leave A Reply


Math Captcha
− 1 = 1