রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুনে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

Leave A Reply


Math Captcha
2 + 6 =