Saturday, October 31

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে ‘এক রুট, এক কোম্পানি’ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ছয়টি প্রধান রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হবে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

গত ১৮ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় বাস চলাচলের রুট, পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও স্টপেজ নিয়ে আলোচনা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে যে ছয়টি রুটে বাস চলাচল করবে, সেগুলো হলো—গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২-মাওয়া।

কোন রুটে কোন পরিবহন

নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানকে সমন্বিত করে যৌথভাবে বাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহন দায়িত্ব পালন করবে। গাবতলী-ডেমরা রুটে থাকবে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহন।

দুয়ারীপাড়া-সদরঘাট রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা সমন্বিতভাবে বাস চালাবে। ঘাটারচর-ডেমরা এবং ঘাটারচর-কাঁচপুর রুটে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে রমজান, মালঞ্চ, মিডলাইন ও রজনীগন্ধা পরিবহন।

অন্যদিকে, মিরপুর-১২-মাওয়া রুটে থাকবে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প ও শিকড় পরিবহন।

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।

নতুন ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত রুটে বাস পরিচালনা সমন্বিত করা এবং রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
94 − = 93