Tuesday, October 27

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ২০৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের আরেক শহর করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

সেই হিসাবে, সোমবার সকালে ঢাকার বায়ুমান সূচক ১৬৯ হওয়ায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 34 = 41