রাজধানীর তেজগাঁও থানা এলাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী-কে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম আদালতে এ আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা হল-এর সামনে একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ, বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

আদালতের এ আদেশের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
8 + 2 =