Saturday, April 18

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ সচিবালয়-এর ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ।

শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর সরকারদলীয় সভাকক্ষে।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, উভয় সভায় সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

Leave A Reply


Math Captcha
29 + = 32