Saturday, April 18

অফিশিয়াল কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব ধরনের নোট বা নথি তিন কার্যদিবসের (৭২ ঘণ্টা) মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত একটি অফিস আদেশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে পাঠানো হয়েছে। আদেশে নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ছুটি ভোগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave A Reply


Math Captcha
19 − 12 =