Saturday, April 18

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত ও বয়ান পেশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

পরবর্তী জামাতগুলোতে ইমামতি করবেন যথাক্রমে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন মাওলানা শহীদুল ইসলাম।

এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের।

Leave A Reply


Math Captcha
− 4 = 1