Friday, November 6

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর সচিবালয়ের সামনে সময় টিভির দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সচিবালয়ে নিউজ কাভারেজ শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দেন সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান।

তাদের গাড়ি সচিবালয়ের বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে ট্রাফিক সিগন্যালে থামে। এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট হঠাৎ সিগন্যাল ছেড়ে দিয়ে আবার বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলতে গেলে পাশ থেকে এসে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানসহ কয়েকজন মব সৃষ্টি করেন।

অভিযোগ রয়েছে, বিনা উসকানিতে সজীব হাসান সিনিয়র সাংবাদিক প্রসূন আশীষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করেন। এ সময় তার গায়ের জামাও ছিঁড়ে ফেলা হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave A Reply


Math Captcha
− 1 = 9