রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ২৭৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮০টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ২০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৫২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮টি বাস, ১৬টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৯৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৮২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

