Friday, November 6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে পাওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা নিঃসংকোচে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারেন।”

তিনি জানান, ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এছাড়া যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছেন, তারা ডিপোজিট স্লিপ না থাকলেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ফর্মের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

ডা. তাসনিম জারা আরও উল্লেখ করেন, অনুদান ফেরত পাওয়ার জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ১০ মার্চ ২০২৬। তিনি অনুদানদাতাদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
+ 49 = 58