Friday, November 6

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজেএ)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের সভাপতি ও কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। জনগণ গণতন্ত্র চর্চা অব্যাহত রেখে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং এটিএন বাংলা ডিজিটাল অনলাইনের নিউজ এডিটর আল ইমরান বলেন, ভাষা আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করা আমাদের দায়িত্ব। তিনি প্রত্যাশা করেন, সব সরকারি কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হবে এবং সব ভাষার আগে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে।

এ সময় সংগঠনের সদস্য মোহাম্মদ শরীফ, পার্থ ঘোষ, ইসমাইল সিরাজী, রাজুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
47 + = 54