Friday, November 6

জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ।

Leave A Reply


Math Captcha
+ 64 = 66