Friday, November 6

স্থানীয় সূত্রের খবরে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সূত্রাপুর থানাধীন একটি ১০ তলা ভবনে অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ভবনটির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ১৫২টি স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধারকৃত স্ট্যাম্পগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ঘটনায় ভবনের মালিককে সতর্ক করা হয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ১০ তলা ভবনটিতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত, যা একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ভবনে এ ধরনের স্ট্যাম্প উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
2 + 2 =