Friday, November 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, মাইগ্রেনের কারণে শনিবার রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে দেখেন জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে ইনবক্সে হাজারো বার্তা এসেছে। তিনি লেখেন, “আপনারা একটু ধৈর্য ধরুন। আমার একটি সন্তান আছে, স্কুলে পাঠালাম, চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো। দিনের রান্না ও ঘরের কাজ শেষ করে পরে ফেসবুক নিয়ে বসব।”

মোনামি আরও বলেন, “ততক্ষণ দয়া করে ধৈর্য ধরুন, আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই।”

এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, হ্যাকের মাধ্যমে দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনার নিন্দা জানান।

Leave A Reply


Math Captcha
19 − = 13