রাজধানীর ওয়ারী থানার পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হোটেলের ক্যাশিয়ার শাহ আলম (৪৫), কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
উদ্ধারকারী ইউসুফ শেখ জানিয়েছেন, তৃতীয় তলায় হোটেলের রান্নাঘরে বিস্ফোরণ ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, হাসপাতালে কামরুল ও জসিম নামের দুজন রোগী ভর্তি হয়েছেন।

