Friday, November 6

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সরকার কাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন,
‘ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব যে খারাপ হয়ে গেছে, তা নয়। তবে আমরা চেষ্টা করছি যেন কোনোভাবেই সম্পর্ক অস্বাভাবিক না হয়।’

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বলেও উল্লেখ করেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,
‘বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখা। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।’

Leave A Reply


Math Captcha
− 5 = 1