Friday, November 6

রাজধানীতে মেট্রোরেলের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওসহ বিভিন্ন স্টেশনে মাইকিং করে এ বিষয়ে যাত্রীদের অবহিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রী বিপ্লব কিশোর সরকার দুপুর সাড়ে ১২টার দিকে জানান, মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ার খবর জানিয়ে ট্রেন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে রোববার রাতে দুই কিশোর মেট্রোরেলের ছাদে উঠে পড়লে চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া গত মঙ্গলবার লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেলে ২০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়।

Leave A Reply


Math Captcha
47 + = 48