রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা ও চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, দুর্ঘটনায় দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

