Wednesday, November 4

রাজধানীর নয়াপল্টনে সড়ক থেকে মিজান হাওলাদার (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে কোনো ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিজান হাওলাদার পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজ হাওলাদারের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান নিরব জানান, ভোর আনুমানিক ৫টার দিকে নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই জাহিদ হাসান নিরব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে দ্রুতগতির কোনো ট্রাকের ধাক্কায় মিজানের মৃ’ত্যু হয়েছে। ওই সড়কে ভোরের দিকে ট্রাক চলাচল করে এবং অনেক

Leave A Reply


Math Captcha
6 + 1 =