Wednesday, November 4

রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুই পক্ষের সং’ঘর্ষের সময় ছোড়া গু’লিতে আলামিন (২৫) নামে এক পথচারী আহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে এক স্কুলছাত্র ছু’রির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডা থানাধীন দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলামিনের বন্ধু রাসেল জানান, আলাতুন্নেসা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মা’রামারি চলছিল। এ সময় ছোড়া একটি গু’লি আলামিনের ডান পায়ের হাঁটুর নিচে লাগে। এতে তিনি আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সেলিম হোসেন জানান, আলামিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আলামিন বিদেশফেরত। তার বাবার নাম বাবুল ওরফে সেলিম। দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পেছনে তাদের বাসা বলে জানা গেছে।

এদিকে একই ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে এক স্কুলছাত্র ছু’রির আঘাতে আহত হয়েছে। সেও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই পক্ষের সং’ঘর্ষের কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 43 = 51