Wednesday, November 4

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হাসানকে গ্রে’প্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অ’ভিযান চালিয়ে তাকে গ্রে’প্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই অ’ভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রে’প্তার সাজ্জাদ হাসানের বয়স ২৫ বছর। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে সাজ্জাদ হাসান যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রে’প্তারের পর সাজ্জাদ হাসানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কী নির্দিষ্ট মা’মলা রয়েছে, সে বিষয়ে প্রকাশিত পুলিশ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
71 + = 74