ফজরের নামাজ শেষে রিকশায় করে শাহবাগ থেকে কমলাপুর যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এক শিক্ষার্থী। রমনা পার্কের সামনে দুই যুবক ধারালো ছুরি নিয়ে রিকশা থামিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অ’ভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অ’ভিযোগ করেন।
পোস্টে তিনি জানান, ফজরের নামাজ পড়ে শাহবাগ মোড় থেকে রিকশায় করে কমলাপুরের দিকে যাচ্ছিলেন তিনি। রিকশাটি কিছুটা সামনে এগোতেই রমনা পার্কের সামনে রাস্তার পাশ থেকে দুই যুবক ধারালো ছুরি হাতে তার দিকে এগিয়ে আসে।
জাহাঙ্গীর আলমের দাবি, ওই সময় রিকশা থামিয়ে প্রথমে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তার পকেটও তল্লাশি করা হয়। পরিস্থিতিতে নিজের জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল বলে জানান তিনি।
ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। নিজের ফেসবুক পোস্টে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই সময় তার কাছে মনে হয়েছে, সবকিছু দিয়ে হলেও জীবন বাঁচানো জরুরি। একই সঙ্গে রাজধানীতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ ঘটনায় থানায় কোনো মা’মলা বা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

