রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রে’প্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অ’ভিযোগে ২৬টি মা’মলা দায়ের করা হয়েছে। অভিযানে সবচেয়ে বেশি গ্রে’প্তার করা হয়েছে তেজগাঁও বিভাগ থেকে ১০১ জনকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রে’প্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ১০১, মিরপুরে ৯৬, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একজনকে গ্রে’প্তার করা হয়েছে।
অ’ভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গু’লির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রে’প্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মা’মলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

