Wednesday, November 4

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে শাহরিয়ার নামে এক ব্যক্তিকে গ্রে’প্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহরিয়ার এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মা’মলার এক নম্বর আসা’মি।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।

ভিডিও প্রকাশের পর দেওয়া বক্তব্যে তিনি হামলার ঘটনায় বিভিন্ন অভিযোগ তোলেন এবং চাঁদাবাজির অ’ভিযোগ করেন। তাঁর বক্তব্য ও স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রে’প্তারে ডিবির অ’ভিযান অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
− 2 = 2