Friday, November 6

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে ইউসুফের বাড়িতে একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওমানপ্রবাসী উজ্জল হোসেন ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। সেখানে তাঁর স্ত্রী ও সন্তান থাকতেন। কবীর গত দুই বছর ধরে ওই পরিবারের গৃহশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাসাটির একটি চাবি কবীরের কাছে এবং আরেকটি চাবি প্রবাসীর স্ত্রী শিরীন আকতারের কাছে থাকত।

কবীরের মা জোসনা বেগমের অভিযোগ, তাঁর ছেলে বাড়িতে এলে শিরীন আকতার ফোন করে তাকে ওই বাসায় নিয়ে যেতেন। শিরীনের কারণেই তাঁর ছেলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

তবে তাঁর অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Leave A Reply


Math Captcha
17 − 7 =