নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

