Thursday, November 5

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তাঁর ব্যান্ডের ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

আয়োজকরা জানান, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি তাদের কাছে ছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, “আমরা সব অনুমতি পেয়েছিলাম। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আপাতত এ কনসার্ট স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী তারিখ জানাব, না হলে টিকিটের রিফান্ড প্রসেস প্রকাশ করব।”

এদিকে কনসার্টের টিকিট ক্রয়কারীদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। নতুন তারিখ ঘোষণা না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কনসার্ট স্থগিত হওয়ার খবরে অনুপম রায়ের বাংলাদেশি ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হবে।

Leave A Reply


Math Captcha
+ 35 = 43