Saturday, November 7

শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারী ওই গৃহবধূকে আটক করে মারধর করেন। অভিযোগ রয়েছে, তাঁকে মারধরের পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মাখানো হয় এবং গলায় জুতার মালা পরিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে পালং মডেল থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে অসুস্থ অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারীর দাবি, স্থানীয় এক ব্যক্তিকে দেওয়া ধার করা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, ওই নারী বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং স্থানীয় লোকজনের ক্ষোভের মুখে পড়েছেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, টাকা-পাওনা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভুক্তভোগী আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা করবে।

Leave A Reply


Math Captcha
+ 80 = 83