জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রদীপ দাসের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় নগদ টাকাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোস্তাফিজুর রহমান ভূঞা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

