Saturday, November 7

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তি দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর কাছে তিনি এখনো ৮০০ টাকা পাওনা রয়েছেন।

ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম। এসেই বলত, ‘ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান’। আমি খাওয়াইতাম।”

ভিডিওতে তিনি আরও বিভিন্ন অভিযোগ তুলে বলেন, “সেই চোরের ঘরে চোর। ৫ আগস্ট শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।”

তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের দাবি বা অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত তা সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
74 − 64 =