Saturday, November 7

গোপালগঞ্জ, ৬ জুন: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে সামিরা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামে ঢাকা-খুলনা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরা উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামের বাসিন্দা কাঞ্চন শেখের নাতনি।

পারিবারিক সূত্রে জানা যায়, কাঞ্চন শেখের মেয়ে নাসিমা আক্তার তার স্বামী শিপন ফকির ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সকাল ৮টার দিকে পরিবারের সবার অগোচরে সামিরা বাড়ি থেকে বের হয়ে ঢাকা-খুলনা রেললাইনে চলে যায়।

এ সময় খুলনা থেকে ঢাকাগামী Jahanabad Express ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 28 = 30