Saturday, November 7

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কারামুক্ত হয়ে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি একটি মানবিক সরকার দেখতে চান, যেখানে সবাইকে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও সরকার সহানুভূতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

আইভীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা ১২টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় তার মুক্তির পথ সুগম হয়। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।

Leave A Reply


Math Captcha
84 − = 82