ঢাকা: ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বুধবার বাদ আসর ঢাকার বেরাইদ এলাকায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এ কে এম রহমতুল্লাহ দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

