২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য বেশি। ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ হলেও মেয়েদের পাসের হার দাঁড়িয়েছে ৬২.৯৭ শতাংশে। অর্থাৎ প্রতি ২.২ জন ছাত্রের মধ্যে একজন ফেল করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এরমধ্যে
- ছাত্র: ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন, পাস করেছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।
- ছাত্রী: ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন, পাস করেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন।
সামগ্রিকভাবে মেয়েদের এগিয়ে থাকার ধারা এ বছরও অব্যাহত রইল।

