Saturday, November 7

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-য় একটি মেহগনি গাছের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও চাঞ্চল্য।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর-আঠারোখাদা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বখতিয়ার হোসেন উপজেলার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কোরবানির ছাগল নিয়ে তিনি তার বোনের বাড়িতে যান। সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও গভীর রাত পর্যন্ত তিনি আর ফেরেননি। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে এক পথচারী সড়কের পাশের মাঠে মেহগনি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

4

স্থানীয়দের ভাষ্য, প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে মরদেহের অবস্থান দেখে সন্দেহ তৈরি হয়। গলায় রশি থাকলেও শরীর পুরোপুরি ঝুলন্ত ছিল না, বরং মাটিতে নুয়ে ছিল। এছাড়া নিহতের নাক দিয়েও রক্ত ঝরতে দেখা যায়।

আলমডাঙ্গা থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Leave A Reply


Math Captcha
63 − = 61