Saturday, November 7

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান থাকলেও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ছোট শিশুদের বিষয় হওয়ায় পরিবারের আবেগকে গুরুত্ব দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

স্বজনদের অভিযোগ, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 8