Saturday, November 7

ঢাকা, গাজীপুর-সহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
85 + = 92