Saturday, November 7

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম সংক্রমণে এবং ১৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার সকালে এ তথ্য জানিয়েছে। হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।

এ নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম সংক্রমণে মারা গেছে ৮৭ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ-এ হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেট বিভাগ-এ ৩ জন, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ-এ ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগ-এ একজন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৯৪০ জন।

Leave A Reply


Math Captcha
26 − = 23