প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের স্পোর্টস কার, ইলেকট্রিক গাড়ি ও আধুনিক অটোমোবাইল প্রযুক্তি উপস্থাপন করা হয় বলে জানা গেছে।

