Saturday, November 7

সালাহ উদ্দীন আম্মারের একটি ফেসবুক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি উম্মে সালমার একটি পোস্টে অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা পরে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার সূত্রপাত হয়, যখন উম্মে সালমা এক পাকিস্তানি শিক্ষার্থীর সঙ্গে ছবি পোস্ট করে সেখানে ‘বাংলাদেশ+পাকিস্তান’ এবং দুই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের বিষয় উল্লেখ করেন। ওই পোস্টের মন্তব্যে সালাহ উদ্দীন আম্মার লেখেন, “নিয়ে আসেন আমার জন্য”।

মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে নারীর প্রতি অসম্মানজনক ও অশোভন মন্তব্য হিসেবে আখ্যা দেন। সমালোচনার মুখে পরে তিনি মন্তব্যটি মুছে ফেলেন। তবে এর স্ক্রিনশট ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর একাংশ নেতা মন্তব্যটিকে অনৈতিক ও দায়িত্বহীন আচরণ বলে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরেও এসেছে বলে জানা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপাচার্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে এখন পর্যন্ত সালাহ উদ্দীন আম্মারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
60 − = 59