Saturday, November 7

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার

কক্সবাজার জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ-এর ঈদগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামি, চারজন সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন। তিনি পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট এলাকার বাসিন্দা। এসটি মামলা নং-৬৩১/২৩ ও সিআর মামলা নং-৮৭/২২ (ঈদগাঁও)-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া দ্রুত বিচার মামলা নং-১৬৫/২৫-এর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় পরোয়ানাভুক্ত আসামি মো. আরমান ও নুরুল আলমকে আটক করা হয়েছে। তারা ইসলামপুর ইউনিয়নের জুমনগর নাপিতখালী এলাকার বাসিন্দা।

যৌতুক নিরোধ আইনের ৩ ধারার সিআর মামলা নং-১৮৫/২৪ (ঈদগাঁও)-এর পরোয়ানাভুক্ত আসামি আমিরুল আজম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া এলাকায়।

অন্যদিকে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হওয়া সিআর মামলা নং-১৪৯/২৬ (ঈদগাঁও)-এর পরোয়ানাভুক্ত আসামি রেখা বিবিকেও আটক করেছে পুলিশ। তিনি ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা।

এ ছাড়া ধর্তব্য অপরাধ সংঘটনের অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শফি আলম (৪১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামনকাটা হাজীপাড়া এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave A Reply


Math Captcha
− 5 = 3