Saturday, November 7

দেশে শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় নিহত শিশু রামিসা আক্তার-র পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন,
“এখন চার্জশিট দেওয়ার পালা। আমরা ইনশাল্লাহ রোববার বিকেলের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। এরপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার চেষ্টা করবো, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।”

ভবিষ্যতে এ ধরনের অপরাধ দ্রুত বিচারের আওতায় আনতে আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন,
“শিশু ধর্ষণ ও হত্যা কিংবা এ ধরনের ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে যাতে দ্রুত চার্জশিট দেওয়া যায় এবং স্বল্প সময়ে বিচার সম্পন্ন করা যায়, সেজন্য প্রয়োজন হলে আইনে পরিবর্তন আনা হবে।”

এ সময় উপস্থিত থাকা মো. আসাদুজ্জামান-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি সংস্কার আনার বিষয়ে আইনমন্ত্রী সম্মতি দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
“যেখানে সংশোধন প্রয়োজন, আমরা তা করবো। দেশে যেন এ ধরনের ঘৃণ্য অপরাধ আর না ঘটে, সেজন্য সরকার কাজ করে যাবে।”

Leave A Reply


Math Captcha
2 + 1 =